দীর্ঘদিন পর আবারও সিনেমার গানে কণ্ঠ দিলেন ফাহমিদা নবী। দুই বছরের বেশি সময় বিরতির পর ২০২৪ সালের মাঝামাঝিতে এস এম কাইয়ুম পরিচালিত সিনেমা ‘অন্তর্বর্তী’র একটি গানে কণ্ঠ দিয়েছিলেন তিনি। সেই সিনেমারই আরেকটি নতুন গান গাইলেন তিনি।
Advertisement
এবার তার সহশিল্পী হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। এই প্রথম কোনো গানে একসঙ্গে শোনা যাবে ফাহমিদা নবী ও ইমরানকে।
‘তোর ঋণ’ শিরোনামের গানটির কথা লিখেছেন নির্মাতা এস এম কাইয়ুম। সুর করেছেন রাহুল কুমার দত্ত এবং সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু। গত শুক্রবার মুশফিক লিটুর স্টুডিওতে ফাহমিদা নবীর কণ্ঠ ধারণ সম্পন্ন হয়েছে।আরও পড়ুনগ্র্যামির রেড কার্পেটে নগ্ন পোশাকে ঝড় তুললেন গায়িকাহাসপাতালের বিছানায় অসুস্থ ফারুক আহমেদের ছবি ভাইরাল, যা জানা গেল
নির্মাতা জানান, চলতি সপ্তাহেই ইমরানের অংশের রেকর্ডিং শেষ হবে।
Advertisement
নতুন গানটি নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘গানটি ছোট ছোট কথায় গাঁথা একটি মিষ্টি প্রেমের গান। কাজের পরিবেশ এবং পুরো টিমের পেশাদারিত্ব মুগ্ধ করেছে। ইমরানের সঙ্গে এই প্রথম গাওয়ার অভিজ্ঞতাও দারুণ।’
এর আগে ‘অন্তর্বর্তী’ সিনেমায় ফাহমিদা নবী কণ্ঠ দিয়েছিলেন ‘থাক না দূরের হয়ে’ শিরোনামের আরেকটি গানে। সেই গানেরও কথা ছিল এস এম কাইয়ুমের, সুর করেছিলেন রাহুল কুমার দত্ত এবং সংগীত আয়োজন ছিল পিন্টু ঘোষের। গানটি ত্রিভুজ প্রেম ও চরিত্রগুলোর মানসিক শূন্যতার অনুভূতি তুলে ধরেছিল।ক্যাম্পাসকেন্দ্রিক প্রেম, সামাজিক বিচ্ছিন্নতা এবং একজন শিল্পীর দীর্ঘ পেশাদার জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘অন্তর্বর্তী’ সিনেমাটি। এটি এস এম কাইয়ুমের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল, আবু হুরায়রা তানভীর ও নীলাঞ্জনা নীলা। এটি প্রয়াত অভিনেতা আহমেদ রুবেলের শেষ অভিনীত সিনেমা।
বর্তমানে সিনেমাটির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। সব কাজ শেষ করে আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। নির্মাতার আশা, চলতি বছরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘অন্তর্বর্তী’।
এলআইএ
Advertisement