দেশজুড়ে

ফরিদপুরে জামায়াত নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন জামায়াতের সভাপতি নূর আলম মুন্সীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

Advertisement

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আজিমনগর ইউনিয়নের তারাইল এলাকায় ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এ ঘটনা ঘটে।

আহত নূর আলম মুন্সী জানান, তিনি বাড়ি থেকে বের হয়ে জামায়াতে ইসলামীর মালিগ্রাম অফিসের উদ্দেশে রওয়ানা হন। পথে তারাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করে মুখ ঢাকা অবস্থায় দুর্বৃত্তরা তার গতিরোধ করে। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ দেয়। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে হামলাকারীরা পালিয়ে যায়। জ্ঞান ফিরে এলে স্থানীয় লোকজনের সহায়তায় তিনি হাসপাতালে গিয়ে চিকিৎসা নেন।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুল আলিম বলেন, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

এন কে বি নয়ন/এসআর/জেআইএম