৩০ উপজেলায় ৯ম দিন এবং চার সিটিতে দ্বিতীয় দিনের মতো হাম-রুবেলার জরুরি টিকা প্রদান কর্মসূচি চলছে। এর মধ্যে ৭ লাখ ৪৮ হাজার ৮০৮ জন টিকা নিয়েছেন।
Advertisement
সোমবার (১৩ এপ্রিল) সম্প্রসারিক টিকাদান কর্মসূচি (ইপিআই) সূত্র এ তথ্য জানিয়েছে।
তথ্য মতে, গত ৮ দিনে ৩০ উপজেলায় ৬ লাখ ৩৬ হাজার ৯৪৫ শিশু হাম-রুবেলা টিকা পেয়েছে। গতকাল (রোববার) থেকে শুরু হওয়া চার সিটি তথা বরিশাল, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ এবং ময়মনসিংহ সিটিতে একদিনে ১ লাখ ১১ হাজার ৮৬৩ জনকে টিকা দেওয়া হয়েছে।
সরকারের মূল লক্ষ্য সারাদেশে পুরো জেনারেশনকে টিকারা আওতায় নিয়ে আসা। তবে, ৩০ উপজেলা এবং চার সিটিতে ২৪ লাখ ২৩ হাজার ২২৯ শিশুকে টিকা দেওয়া হবে।
Advertisement
এসইউজে/এএমএ