সাবেক বিচারক মাসদার হোসেনকে উদ্দেশ করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, যিনি মক্কেলের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায় করেন, তার মুখে নৈতিকতা মানায় না।
Advertisement
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সুপ্রিম কোর্ট মিলনায়তনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২৫ শিক্ষার্থীর ইন্টার্নশিপ প্রোগ্রামের সমাপনী ও নতুনদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠান হয়।
মো. আসাদুজ্জামান বলেন, বিচারপতিদের অবসরের পর লাভজনক পদে যাওয়ার প্রবণতা বিচারকাজকে প্রভাবিত করে। এমনকি তা স্বার্থের দ্বন্দ্বও তৈরি করে।
তিনি জানান, সংসদ সদস্যদের গবেষণাকাজের জন্য একজন করে ইন্টার্ন দেওয়া যায় কি না, সে বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রস্তাব পাঠানো হবে।
Advertisement
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো রুহুল কুদ্দুস কাজলসহ সুইডেন ও নরওয়ের রাষ্ট্রদূত এবং ইউএনডিপির প্রতিনিধি। এসময় ওরিয়েন্টেশনে ইন্টার্নশিপ প্রোগ্রামের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের শপথ পড়ানো হয়।
এফএইচ/একিউএফ