মার্কিন ডেমোক্র্যাট নেতারা আবারও সিনেটে একটি প্রস্তাবের ওপর ভোট আয়োজনের উদ্যোগ নিয়েছেন, যার লক্ষ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধসংক্রান্ত ক্ষমতা সীমিত করা।
Advertisement
সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার জানিয়েছেন, ইরান যুদ্ধ শুরুর পর এটি হবে চতুর্থবারের মতো এমন ভোটের চেষ্টা।
তিনি বলেন, চতুর্থবারের মতো রিপাবলিকানদের সামনে সুযোগ থাকবে এই যুদ্ধ বন্ধ করার।
মার্কিন সংবিধান অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কংগ্রেসের হাতে থাকলেও, ডেমোক্র্যাটরা অভিযোগ করছে প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের অনুমোদন ছাড়াই সামরিক পদক্ষেপ নিচ্ছেন।
Advertisement
তবে রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে থাকা কংগ্রেসে আগের মতোই এই প্রস্তাবগুলো আটকে দেওয়া হয়েছে।
শুমার ট্রাম্পের সামরিক অভিযানের নাম অপারেশন এপিক ফিউরিকে ব্যঙ্গ করে অপারেশন এপিক ফেল বলে মন্তব্য করেছেন।
তিনি দাবি করেন, এই অভিযানের ফলে হরমুজ প্রণালিতে বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
একই সঙ্গে তিনি বলেন, ইরান সরকার এখনো টিকে আছে এবং তাদের পারমাণবিক কর্মসূচিতে কোনো পরিবর্তন আসেনি।
Advertisement
সূত্র: আল-জাজিরা
এমএসএম