দেশজুড়ে

নিহত সাত দিনমজুরের মরদেহ বাড়ি পৌঁছে দেবে জামায়াত

কুমিল্লার দাউদকান্দির হাসানপুরে নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই ট্রাক খাদে পড়ে সাতজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি দিনাজপুর জেলায়। এ ঘটনায় নিহতদের মরদেহ নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছে কুমিল্লা উত্তর জেলা জামায়াত।

Advertisement

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আলমগীর সরকার এ ঘোষণা দেন।

তিনি বলেন, দাউদকান্দিতে ট্রাক দুর্ঘটনায় শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়ানো ও মরদেহ নিজ নিজ পরিবারের নিকট পৌঁছে দিতে সংগঠনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া করা হয়েছে। এ ছাড়ও আহতদের চিকিৎসা সহায়তায় স্থানীয়ভাবে সমন্বয় করা হচ্ছে।

এর আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার হাসানপুরে সোমবার (১৩ এপ্রিল) দিনগত রাত সোয়া ৩টার দিকে চট্টগ্রামমুখী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে চালবোঝাই একটি ট্রাক খাদে পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই সাতজন মারা যান। আহত হন আরও ছয়জন। খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়। আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

নিহতরা হলেন— দিনাজপুরের নবাবগঞ্জ থানার খালিবপুর এলাকার মো. আজাদের ছেলে আফজাল হোসেন (৩৫), একই এলাকার আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫), জেলার বিরাপুর উপজেলার ভাইঘর উপজেলার উপজেলার পলাশের ছেলে সুমন (২১), একই গ্রামের বিষ্ণু (৩৫), মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০) ও রাকিবুল্লাহর ছেলে আব্দুর রশিদ (৫৫)।

তারা সবাই পেশায় দিনমজুর ছিলেন। কম ভাড়ায় ট্রাকে চড়ে কাজের সন্ধানে চট্টগ্রামে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

জাহিদ পাটোয়ারী/এমএন/এমএস

Advertisement