জাতীয়

তাপমাত্রা কবে কমবে জানালো আবহাওয়া অধিদপ্তর

 

টানা ৩ দিন ধরে দেশজুড়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ দেশের কিছু কিছু অঞ্চলে আজও অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। ফলে গরম কিছুটা কমবে।

Advertisement

বুধবার (১৫ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এসময় ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

এদিক আজ বুধবার সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।আরএএস/জেএইচ

Advertisement