মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকলে লোহিত সাগর, পারস্য উপসাগর ও ওমান সাগর দিয়ে বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরানের সেনাবাহিনী। এর আগে দেওয়া সতর্কবার্তার পুনরুল্লেখ করে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, ইরানি বন্দরের ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ চলতে থাকলে তারা এই গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে বাণিজ্যিক জাহাজের চলাচল বন্ধ করে দেবে।
Advertisement
ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টারের প্রধান বলেন, ইসলামি প্রজাতন্ত্রের শক্তিশালী সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান সাগর ও লোহিত সাগরে কোনো ধরনের রপ্তানি বা আমদানি অব্যাহত থাকতে দেবে না।
তিনি আরও বলেন, নিজেদের জাতীয় সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় ইরান দৃঢ়ভাবে পদক্ষেপ নেবে।
সূত্র: আল-জাজিরা
Advertisement
এসএএইচ