আন্তর্জাতিক

প্রতিপক্ষকে সমর্থনকারীদের ভিসা দেওয়া সীমিত করছে যুক্তরাষ্ট্র

যারা যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষকে সমর্থন করছে বলে মনে করা হবে তাদের জন্য ভিসা সীমিত করা হবে বলে জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

Advertisement

এক বিবৃতিতে জানানো হয়, এই নীতির আওতায় এরই মধ্যে ২৬ জনের ভিসা বাতিল করা হয়েছে।

এই পদক্ষেপকে ডোনাল্ড ট্রাম্পের ডনরো ডকট্রিন–এর অংশ হিসেবে দেখা হচ্ছে, যা ১৯শ শতকের মনরো ডকট্রিনের আধুনিক রূপ। এর লক্ষ্য পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানো।

স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষকে সহায়তা বা অর্থায়ন করে, কৌশলগত সম্পদে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সাহায্য করে, আঞ্চলিক নিরাপত্তা দুর্বল করে ওযুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থ ক্ষতিগ্রস্ত করে তারা এর আওতায় পড়বে।

Advertisement

যদিও বিবৃতিতে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি, এটি চীনের প্রভাব মোকাবিলা এবং লাতিন আমেরিকায় মাদক পাচার দমনের প্রচেষ্টার সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকদের মতে, এটি ট্রাম্প প্রশাসনের আগের নীতির ধারাবাহিকতা, যেখানে বিদেশি সমালোচক বা রাজনৈতিকভাবে সংবেদনশীল ব্যক্তিদের ভিসা বাতিল করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

Advertisement