খেলাধুলা

নাহিদ রানার গতিতে দুই উইকেট নেই নিউজিল্যান্ডের

গতিতারকা নাহিদ রানা বল হাতে নিলেই দারুণ কিছুর স্বপ্ন দেখে বাংলাদেশের সমর্থকরা। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হয়েছেও তাই। ম্যাচে নিজের প্রথম বল করেই পেলেন উইকেট। হেনরি নিকোলসকে লেগ বিফোরের ফাঁদে ফেলে বিদায় করে দিয়েছেন।

Advertisement

আউট হওয়ার ২৬ বলে ১৩ রান করেন নিকোলস। ২৫ রানে প্রথম উইকেটের পতন হয় কিউইদের।

নিজের দ্বিতীয় ওভারেও প্রথম বলে উইকেট নেন নাহিদ রানা। বাড়তি বাউন্সের বল উইল ইয়াংয়ের ব্যাট স্পর্শ করে ক্যাচ চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে সৌম্য সরকারের হাতে।

ইয়াং আউট হন মাত্র ৭ বলে ২ রান করে। ২৮ রানে ২ উইকেট হারায় নিউজিল্যান্ড।

Advertisement

আইএন