শিক্ষার্থীদের শুধু পুথিগত বিদ্যার মধ্যে সীমাবদ্ধ না থেকে সহ-শিক্ষামূলক কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম।
Advertisement
মঙ্গলবার (২১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দর্শন বিভাগের ১০৫তম ব্যাচের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এ কথা জানান।
বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার আর্টস মিলনায়তনে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ায় নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানান।
দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে স্বাগত বক্তব্য দেন দর্শন বিভাগের প্রভাষক তাপসী রাবেয়া।
Advertisement
অনুষ্ঠানে ‘শোভা-রাসেল শিক্ষাবৃত্তি’র জন্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাহমিনা ইয়াসমিন শোভা ১২ লাখ টাকার একটি চেক হস্তান্তর করেন।
এফএআর/ইএ