প্রবাস

মালয়েশিয়ায় বিএনপি নেতাকে সংবর্ধনা

দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার যুগ্ম আহ্বায়ক এম এম শাহেদ সুলতান মারুফকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে সংগঠনটির নেতাকর্মীরা।

Advertisement

শুক্রবার রাতে রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্তোরাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক ডা. এস এম রহমান তনু এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন হৃদয়।

বিদায়ী সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদস্য সচিব হেলাল শিকদার, বিএনপি সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, যুবদল সভাপতি মো. জসিম উদ্দিন, জাসাস আহ্বায়ক আসাদুজ্জামান মাসুম এবং স্বেচ্ছাসেবক দল নেতা গোলাম কবির, আখতার হোসেন ও মাহফুজুর রহমানসহ অন্যান্য নেতা।

বক্তারা এম এম শাহেদ সুলতান মারুফের দীর্ঘ প্রবাস জীবনের নানা স্মৃতি তুলে ধরেন এবং সংগঠনের প্রতি তার ত্যাগ, নিষ্ঠা ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, দেশে ফিরে তার আগামীর জীবন সুন্দর ও সফল হবে।

Advertisement

অনুষ্ঠানে মারুফের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন উপস্থিত নেতারা। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং সহকর্মীদের সঙ্গে বিদায়ের মুহূর্তটি হয়ে ওঠে স্মরণীয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ কিবরিয়া, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ সাইফুল ইসলাম, মো. আব্দুল আলিম, বিএনপি নেতা মো. আরিফ, ইঞ্জিনিয়ার শাহ জালাল, আনোয়ার পারভেজ, মো. বিল্লাল হোসেন, সাবেক যুবদল সভাপতি জালাল, যুবদল নেতা হোসেন, বাবু, ইসমাইল আখন্দ, মো. আসলাম, ওমর ফারুক, মো. খোরশেদ, মো. ফয়সালসহ আরও অনেকে।

এমআরএম

Advertisement