স্বাস্থ্য

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজন মারা গেছেন। তাদের মধ্যে একজন হাম আক্রান্ত হয়েই মারা গেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি চারজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

Advertisement

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৪৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ২২০ জন।

আরও পড়ুনহাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যুবগুড়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যুদেশে ৭১ শতাংশ মৃত্যুই অসংক্রামক রোগে, দায়ী চিনি-লবণ-ট্রান্সফ্যাট 

Advertisement

১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৯৩ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৩৮৬ জন।

এ পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৪৪২ জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৯ হাজার ১৮ জন।

এসইউজে/ইএ

Advertisement