দেশজুড়ে

হাতিয়ায় বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে আরাফাত হোসেন (২০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

Advertisement

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে চরঈশ্বর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব গামছাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আরাফাত হোসেন ওই গ্রামের মৃত আফছার উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বিকেল ৩টার দিকে আরাফাত তার মা শায়েলা আক্তারসহ বাড়ির পাশে ক্ষেত থেকে বাদাম তুলতে যান। এসময় বজ্রপাতে আরাফাত ঘটনাস্থলেই মারা যান। তিনি স্থানীয় খাসেরহাট বাজারের কসমেটিক ব্যবসায়ী ছিলেন।

Advertisement

স্থানীয় ইউপি সদস্য রাশেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতের খবর পেয়ে এলাকার লোকজন ছুটে আসেন। পরে আরাফাতকে উদ্ধার করে পাশের চিকিৎসাকেন্দ্রে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম

Advertisement