তোমার উপস্থিতি
যে কোনো পরিস্থিতিতে তুমি পাশে দাঁড়ালেনিজেকে মনে হয় পৃথিবীর সবচেয়েক্ষমতাধর, এক টুকরো স্বাধীন ভূখণ্ডেরদলনেতা মনে হয় নিজেকে। সমস্ত দুশ্চিন্তার পাশে জেগে ওঠে স্বর্গের জলপ্রপাত, বিষণ্ণ হৃদয় ভরে ওঠে ঘাসফুল, ফড়িং, হিজলের পাতা,মরা নদীতে মুহূর্তে জোয়ার আসেতরঙ্গ মিছিলে রাজহাঁস সাঁতার কাটে প্রবল উৎসাহে;তুমি কাছাকাছি বসলে— আমি অবলীলায় পেয়ে যাই সুখের নগরীসমস্ত বেদনার শরীর গলে পড়েআমি পৃথিবী জয়ের দুঃসাহস পেয়ে যাইনিজেকে মনে হয় জাতিসংঘের মহাসচিব।
Advertisement
****
বলো দেখিএকটি ফুলের নাম বলোদেখো দিতে পারি কি নাএকটি তারকার নাম বলোদেখো আমি ছুঁতে পারি কি নাএকটি নদী বা সমুদ্রের নাম বলোদেখো আমি পেরোতে পেরোতে তোমার কাছে পৌঁছাতে পারি কি না
এসইউ
Advertisement