খেলাধুলা

শটটার নাম কী, আমি জানি না সত্যি বলতে: শামীম পাটোয়ারী

শামীম পাটোয়ারীর এক শট নিয়ে তোলপাড়। চট্টগ্রামে নিউজ্যিান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নো লুক স্কুপ শটে উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে চোখ ধাঁধানো এক ছক্কা হাঁকান বাঁহাতি এই ব্যাপার। যেটি নিয়ে এখনও চলছে আলোচনা।

Advertisement

আগামীকাল শনিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। বৃষ্টিতে দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় মিরপুরে শেষ টি-টোয়েন্টিটি পরিণত হয়েছে সিরিজ নির্ধারণীতে।

তার আগের দিন মিরপুরে সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসেন শামীম পাটোয়ারী। স্বাভাবিকভাবেই সংবাদ সম্মেলনেও তার ওই শট নিয়ে আলোচনা হয়েছে।

তবে শামীম জানালেন, তিনি নিজেও জানেন না ওই শটের নাম কী। তবে নেটের মধ্যে সবসময় এই শট প্র্যাকটিস করেন তিনি।

Advertisement

শামীম বলেন, ‘আসলে শটটার নাম তো আমি জানি না, সত্যি কথা বলতে। আর এইটা আমি সবসময় প্র্যাকটিস করি নেটের মধ্যে। কারণ আমি জানি যখন ব্যাটিংয়ে আমি নামি, ইমপ্রোভাইজ শট খেলতে আমি খুব পছন্দ করি। সো আমি এগুলা প্র্যাকটিস করি সবসময়।’

আপনাকে সচরাচর দেখা যায় যে ফাইন লেগ বা এই জোনটাতে খুব ইউজ করতে পারেন। মাঠে নামার পর চিন্তাধারাটাই কি এমন থাকে?

শামীমের উত্তর, ‘চিন্তাধারা বলতে...আসলে আমি যখন ব্যাটিংয়ে নামি,ফিল্ডিং সেটআপটা একটু ডিফারেন্ট থাকে। সো এইটা বেনিফিট আর কি!’

আরেক সাংবাদিক প্রশ্ন করেন, শামীম আপনি যে শটটা খেলেছিলেন চট্টগ্রামে সেটাকে সম্ভবত ‘চিকি বেস স্কুপ শট’ বলা হয়। আজকে আপনি মোহাম্মদ আশরাফুলের (ব্যাটিং কোচ) সাথে এটা নিয়ে প্র্যাকটিস করছিলেন নেটে। কী কথা হচ্ছিল আসলে?

Advertisement

শামীম জানালেন, ‘তেমন কিছু না নরমালি। কারণ ম্যাচে যেভাবে ব্যাটিং করি জাস্ট ইনটেন্টটা ধরে রাখার জন্য সো ওইটাই প্র্যাকটিস করছি।’

এমএমআর