দিনাজপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
Advertisement
শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১০টায় ২ মিনিট ৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা যায়।
ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগের সদস্য ফেরদৌস আলমের নেতৃত্বে ২০-২৫ নেতা-কর্মী মুখে মাস্ক ও মাথায় সাদা টুপি পরে মিছিল করছেন।
ছাত্রলীগের একাধিক সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে শহরের মির্জাপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল সড়কে এ ঝটিকা মিছিল হয়।
Advertisement
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী বলেন, মিছিলের বিষয়টি জানা নেই।
এমদাদুল হক মিলন/এএইচ/এএসএম