চট্টগ্রামের বোয়ালখালীতে নাঈম উদ্দিন জয় (২৬) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) জুলাই আন্দোলনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
Advertisement
শুক্রবার (১২ জুন) দিবাগত রাতে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের মাজার গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান বলেন, নাঈম উদ্দিন জয়কে জুলাই আন্দোলনে হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে আদালতে পাঠানো হয়।
নাঈম উদ্দিন জয় বোয়াখালীর মধ্যম করলডেঙ্গা গ্রামের সোনা মিয়া তালুকদার বাড়ির বাসিন্দা। তিনি করলডেঙ্গা ইউনিয়নের ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
Advertisement
এমডিআইএইচ/এসএনআর