ধর্ম

দুধের শিশুর প্রস্রাব লাগলে কি কাপড় নাপাক হবে?

প্রশ্ন: অনেকে বলেন, ছেলে শিশু যত দিন দুধ খায়, তত দিন তার প্রস্রাব নাপাক নয়, কাপড়ে লাগলে কাপড় নাপাক হয় না—এ কথা কি ঠিক?

Advertisement

উত্তর: বড়দের প্রস্রাবের মতো দুধের শিশুদের প্রস্রাবও নাপাক। ছেলে শিশু হোক বা মেয়ে শিশু হোক, এক দিন বা এক বছর বয়সী হোক, সর্বাবস্থায় প্রস্রাব নাপাক। বড়দের প্রস্রাব লাগলে যেমন কাপড় নাপাক হয়, দুধের শিশুর প্রস্রাব লাগলেও কাপড় নাপাক হবে।

আরও পড়ুন দুধের শিশুর বমি লাগলে কাপড় অপবিত্র হবে? প্রস্রাব কাপড়ে লাগলে যেভাবে পবিত্র করতে হবে

প্রস্রাব এবং দেখা যায় না এমন যে কোনো নাপাকি যদি কাপড়ে লাগে, তাহলে নাপাক জায়গা তিনবার ধৌত করে পবিত্র করতে হয়। প্রত্যেকবার ধৌত করার পর কাপড় ভালোভাবে নিংড়াতে হয়।

দেখা যায় এমন নাপাক কিছু যেমন মল বা রক্ত যদি কাপড়ে লেগে যায়, তাহলে ওই নাপাকি ধুয়ে ফেললে এবং নাপাকির রঙ ও গন্ধ দূর হয়ে গেলে কাপড় পাক হয়ে যায়। তিনবার ধোয়া উত্তম হলেও জরুরি নয়।

Advertisement

ওয়াশিং মেশিনে নাপাক কাপড় ধুলে কি তা পাক হবে?

যেসব ওয়াশিং মেশিনে স্বয়ংক্রিয়ভাবে একটা পাইপ দিয়ে পানি আসে, আরেকটা পাইপ দিয়ে পানি চলে যায়, এরপর স্বয়ংক্রিয়ভাবে কাপড় ভালোভাবে নিংড়ে বা শুকিয়ে আবার ধোয়া যায়, সেসব ওয়াশিং মেশিনে কাপড় ভেতরে রেখে তিনবার ধুলে নাপাক কাপড় পাক হয়ে যাবে।

আরও পড়ুন নতুন কাপড় না ধুয়ে পরলে নামাজ হবে কি?

যেসব ওয়াশিং মেশিনে পানি স্বয়ংক্রিয়ভাবে বের হয় না বা কাপড় ভালো করে নিংড়ানো বা শুকানো যায় না, সেসব ওয়াশিং মেশিনে কাপড় পাক করার জন্য প্রতিবার ধোয়ার পর পানি বদলাতে হবে এবং কাপড় বের করে নিংড়াতে হবে। পানি বদলে ও ভালোভাবে নিংড়ে তিনবার ধুলে কাপড় পাক হয়ে যাবে।

দেখা যায় এমন নাপাকি যদি কাপড়ে লেগে থাকে তাহলে সেটা ওয়াশিং মেশিনে দেওয়ার আগে ধুয়ে ফেলাই ভালো। নাপাকিসহ ওয়াশিং মেশিনে দিলে পানির সাথে মিশে সেটা অদৃশ্য নাপাকিতে পরিণত হবে এবং যথানিয়মে তিনবার ধোয়া ছাড়া কাপড় পাক হবে না।

ওএফএফ

Advertisement