জাতীয়

কর্ণফুলীতে নৌযানের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ যাত্রীদের

 

চট্টগ্রামে কর্ণফুলী নদী পারাপারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছেন যাত্রীরা। জনপ্রতি ভাড়া ১৫ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা।

Advertisement

শনিবার (১৩ জুন) সকাল ১০টার দিকে বাংলাবাজার ঘাট এলাকায় এ মানববন্ধন হয়। নদী পারাপারকারী সাধারণ যাত্রীদের উদ্যোগে কর্মসূচিটির আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা ‘যাত্রী হয়রানি আর নয়, ন্যায্য ভাড়া চাই’, ‘অযৌক্তিক ভাড়া বৃদ্ধি মানি না, মানবো না’, ‘যাত্রীদের অধিকার চাই’ ইত্যাদি স্লোগান দেন।

এসময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নদী পারাপারে জনপ্রতি ১৫ টাকা ভাড়া নেওয়া হলেও সম্প্রতি বাংলাবাজার সাম্পান সমিতি তা ২০ টাকা নির্ধারণ করেছে। এতে প্রতিদিন যাতায়াতকারী সাধারণ মানুষ অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়ছেন।

Advertisement

আরও পড়ুন বর্ষায় ঝরনা ফিরেছে আপন রূপে, মিরসরাইয়ে বাড়ছে পর্যটক

তারা অভিযোগ করেন, ভাড়া বাড়ানো হলেও ঘাটের অবকাঠামোগত উন্নয়নে কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। বাংলাবাজার ঘাটের ভাঙা সাঁকো দ্রুত সংস্কার এবং ঘাটসংলগ্ন নালা দিয়ে ফিশারির বর্জ্য ও ময়লা-আবর্জনা ফেলা বন্ধের দাবিও জানান তারা।

মানববন্ধন থেকে যাত্রীরা অবিলম্বে ভাড়া পুনরায় ১৫ টাকা নির্ধারণের দাবি জানান। একই সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।

এমআরএএইচ/একিউএফ

Advertisement