দেশজুড়ে

সোনারগাঁয়ে আওয়ামী লীগের ৩ কর্মী গ্রেফতার

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন রাজনৈতিক মামলায় সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থেকে চারজনকে গ্রেফতার করেছে।

Advertisement

সোমবার (২২ জুন) দুই উপজেলায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় বলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- কাঁচপুর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার মৃত আলতাফ উদ্দিনের ছেলে আওয়ামী লীগ কর্মী মো. মাসুম (৩২), আমিনপুর এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে আব্দুল কালাম (৫৫), সালাউদ্দিনের ছেলে মো. সজল ভুঁইয়া (২৬) এবং নাদিম।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক মামলায় আমরা আওয়ামী লীগের সক্রিয় তিনজনকে গ্রেফতার করেছি। তাদের দুপুরে আদালতে প্রেরণ করা হবে।’

Advertisement

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ‘নাদিম নামক সোনারগাঁয়ের একজন সক্রিয় আওয়ামী লীগের নেতাকে আমরা গ্রেফতার করেছি। এর আগে সে প্রতিটি মিছিলে অংশগ্রহণ করেছে এবং সামাজিক মাধ্যমে বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দেন।

মো.আকাশ/এএইচ/জেআইএম