জাতীয়

ধানমন্ডি ৩২ থেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া একজন আটক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে নিরাপত্তা কড়াকড়ির মধ্যে ধানমন্ডি ৩২ নম্বরে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি ও পুলিশ সদস্যদের ভিডিও করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবকের নাম সাখওয়াত হোসেন। তিনি নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দিয়েছেন।

Advertisement

মঙ্গলবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ওই যুবককে আটক করে পুলিশ ভ্যানে করে ধানমন্ডি মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন ধানমন্ডি ৩২ নম্বরে ‘আওয়ামী লীগ দোসর’ বলে সাংবাদিককে পেটালো জামায়াত

ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ৩২ নম্বরে পুলিশের সংরক্ষিত এলাকায় ঢুকে এই যুবক পুলিশের ভিডিও করছিল। তাকে বাধা দিলেও শুনছিল না। এজন্য তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় আনা হয়েছে। তার সম্পর্কে বিস্তারিত জানতে পারিনি। জিজ্ঞাসাবাদ চলছে। এরপর বিস্তারিত জানাতে পারবো।

আরও পড়ুন তাজিয়া মিছিলে অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

ওই যুবককে আটক করেন ধানমন্ডি থানার এসআই আরিফ হোসেন। ‎তিনি বলেন, আটকের সময় সাখাওয়াত নিজেকে জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দেন।

Advertisement

‎ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা বলেন, ওই যুবক ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ভাঙা বাড়ির ছবি তুলছিলেন এবং ভিডিও করছিলেন। প্রশ্ন করা হলে তিনি যুক্তিযুক্ত কোনো ব্যাখ্যা দিতে পারেননি।

টিটি/কেএসআর