মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তেহরান আলোচনার অনুরোধ করার পর মঙ্গলবার কাতারের রাজধানীতে ইরানের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে বলেন, ইরান একটি বৈঠকের অনুরোধ করেছে। এটি আগামীকাল দোহায় অনুষ্ঠিত হবে।
Advertisement
তবে এর আগে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, চলতি সপ্তাহে কাতারে মার্কিন ‘টেকনিক্যাল টিমের’ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার বিষয়ে বর্তমানে তাদের কোনো পরিকল্পনা নেই।
টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ঘারিবাবাদি বলেন, যদিও কাতারের সঙ্গে আলোচনায় অপর পক্ষের প্রতিশ্রুতি বাস্তবায়নের বিষয়টিও অন্তর্ভুক্ত। এটি যথারীতি চলছে। তবে কিছু গণমাধ্যমের খবরে বলা হচ্ছে ওয়ার্কিং গ্রুপগুলোর কারিগরি আলোচনা দোহায় অনুষ্ঠিত হবে। কিন্তু তা নিশ্চিত করা যাচ্ছে না।
তিনি বলেন, যখন শর্তগুলো পূরণ হবে এবং তারিখ ও স্থান নিয়ে একটি চুক্তিতে পৌঁছানোর পর নির্ধারিত ওয়ার্কিং গ্রুপগুলোর কাঠামোর মধ্যে কারিগরি আলোচনার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। এ বিষয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর মাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।
Advertisement
টিটিএন