ক্যাম্পাস

ভারী বৃষ্টিপাতে চবির শাটল ট্রেন চলাচল বন্ধ

চারদিন ধরে টানা ভারী বৃষ্টিপাতে সৃষ্ট অতিরিক্ত জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

Advertisement

বুধবার (৮ জুলাই) রাতে তথ্যটি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. কামরুল হোসেন।

তিনি বলেন, ‘চারদিন ধরে বৃষ্টিপাতে রেললাইনে অতিরিক্ত জলাবদ্ধতা তৈরি হয়েছে। লাইনের ওপর কয়েক জায়গায় গাছ পড়ায় শাটল চলাচল বন্ধ রয়েছে। জলাবদ্ধতা নিরসন ও লাইন ঠিক হলে নিয়মিত শিডিউলে শাটল চলাচল করবে।’

এর আগে সকালে রেজিস্ট্রার দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বুধবারের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়।

Advertisement

এমএমআরআর/এসআর