অর্থনীতি

৫১ বছরে কনকর্ড: বাংলাদেশের অবকাঠামো ও আধুনিকায়নের গৌরবময় পথচলা

বাংলাদেশের আধুনিক নির্মাণ ও আবাসন শিল্পের অগ্রদূত ‘কনকর্ড গ্রুপ’ সফলতার সঙ্গে তাদের সুবর্ণজয়ন্তী সম্পন্ন করে ৫১ বছরে পদার্পণ করেছে। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত ও যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের সেতু ও যোগাযোগ অবকাঠামো পুনর্গঠনের মাধ্যমে যাত্রা শুরু করা, এই কনগ্লোমারেটটি বিগত পাঁচ দশক ধরে দেশের অর্থনীতি ও আধুনিকায়নে অনবদ্য ভূমিকা রেখে চলেছে।

Advertisement

কনকর্ড কমিউনিকেশনের হেড অব মিডিয়া অ্যান্ড পিআর এম. মাহফুজুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আশির দশকে ঢাকার মতিঝিলে ২০ তলা বিশিষ্ট বাংলাদেশ শিল্প ব্যাংক ভবনসহ দেশের প্রথম বহুতল ভবনগুলো নির্মাণের মাধ্যমে কনকর্ড রাজধানীতে আধুনিক স্থাপত্যের সূচনা করে। এছাড়া, ১৯৮২ সালে সাভারে মাত্র ৮৯ দিনে মহান স্বাধীনতা যুদ্ধের প্রতীক ‘জাতীয় স্মৃতিসৌধ'-এর নির্মাণকাজ সম্পন্ন করা প্রতিষ্ঠানটির ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায়।

টেকসই ও পরিবেশবান্ধব আবাসন খাতের দূরদর্শী চিন্তা থেকে ১৯৯৮ সালে কনকর্ড দেশে প্রথম পরিবেশবান্ধব ইট তৈরি ও ব্যবহার শুরু করে, যা বর্তমান সময়ে পরিবেশ সুরক্ষায় এক যুগান্তকারী দৃষ্টান্ত। এ পর্যন্ত ১০ হাজারের বেশি পরিবারের নিরাপদ আবাসন নিশ্চিত করার পাশাপাশি ২০০২ সালে ‘ফ্যান্টাসি কিংডম’ প্রতিষ্ঠার মাধ্যমে দেশের বিনোদন খাতেও এক নতুন দিগন্তের উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি।

গত বছর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা এই কনগ্লোমারেটটির মূল চালিকাশক্তি ছিল এর কর্মীদের অক্লান্ত পরিশ্রম, সততা ও গুণগত মান। আগামী দিনেও প্রচারণার চেয়ে কাজের মান ধরে রেখে, কর্মীদের কল্যাণ নিশ্চিত করে এবং টেকসই ও আধুনিক বাংলাদেশ বিনির্মাণের সুদৃঢ় প্রতিশ্রুতি নিয়ে কনকর্ড এক সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে বদ্ধপরিকর।

Advertisement

এমএমএআর