দেশজুড়ে

কানায় কানায় পূর্ণ শেরপুরে জামায়াতের সমাবেশ মাঠ

শেরপুরে জামায়াতে ইসলামির নির্বাচনি জনসভা চলছে। জনসভায় বক্তব্য দেবেন দলের আমির ডা. শফিকুর রহমান। এরই মধ্যে কানায় কানায় পূর্ণ হয়েছে সমাবেশ মাঠ।

Advertisement

রোববার (১ ফেব্রুয়ারি) সকাল নয়টা থেকেই শহরের পৌরপার্ক মাঠে জেলার ৫২ ইউনিয়ন থেকে আসা দলটির নেতাকর্মী ও সমর্থকরা জড়ো হতে থাকেন। সমাবেশে এনসিপি, খেলাফতে মজলিস, বাংলাদেশ খেলাফতসহ ১১টি জোট দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন।

জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান জাগো নিউজকে বলেন, অল্প কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান সমাবেশ মাঠে পৌঁছাবেন। এর আগে তিনি শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি শহীদ মাওলানা রেজাউল করিমের কবর জিয়ারত করেন এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

জেলা পুলিশ সুপার কামরুল ইসলাম জাগো নিউজকে বলেন, জনসভা ঘিরে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র‍্যাব কাজ করছে। শহরের যানজট নিরসনে জেলা পুলিশের ট্রাফিক পুলিশ নিরলস কাজ করছে। আশা করি শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে।

Advertisement

মো. নাঈম ইসলাম/এফএ/এমএস