বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
Advertisement
ভারতে এবার ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু, সতর্কতা জারি
ভারতে এবার ছড়িয়ে পড়ছে বার্ড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। তার জেরে এরই মধ্যে সতর্কতা জারি করেছে বিহারের প্রশাসন।
ইলন মাস্কের গ্রক চ্যাটবটের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ইন্দোনেশিয়া
Advertisement
ইলন মাস্কের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এআই চ্যাটবট ‘গ্রক’-এর ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির আইন মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রোববার (১ ফেব্রুয়ারি) এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। শনিবার (৩১ জানুয়ারি) সার্বিয়ার বেসরকারি টেলিভিশন চ্যানেল পিঙ্ক টিভিতে দেওয়া এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্পকে প্রশংসায় ভাসালেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান
Advertisement
রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করে তাকে একজন কার্যকর নেতা ও শান্তিপ্রত্যাশী হিসেবে উল্লেখ করেছেন।
পাকিস্তানে বিয়ের যাত্রীবাহী বাস উল্টে ৪ জন নিহত
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লোধরান জেলার মানধালি মোড় এলাকায় রোববার (১ ফেব্রুয়ারি) একটি দুর্ঘটনায় বিয়ের যাত্রীবাহী একটি বাস উল্টে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। এ ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন।
ইসরায়েলে মোদীর নাচগানের খবরকে ‘ভিত্তিহীন’ বললো নয়াদিল্লি
ইসরায়েলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাচগানের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে নয়াদিল্লি। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত জেফ্রি এপস্টেইন সংক্রান্ত নতুন নথিতে মোদীর নাম উঠে আসার পর এসব প্রতিবেদন নিয়ে ব্যাখ্যা দেয় ভারত সরকার।
বেলুচিস্তানে পাকিস্তানি বাহিনীর অভিযানে ১৪৫ বিচ্ছিন্নতাবাদী নিহত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৪০ ঘণ্টার মধ্যে ১৪৫ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) প্রদেশটির মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এ তথ্য জানান।
কেন্দ্রীয় বাজেটকে মিথ্যার ঝুড়ি বলে কটাক্ষ করলেন মমতা
চলতি বছরই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হবে। তার আগেই পশ্চিমবঙ্গকে গেরুয়াময় করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চলতি বছরের প্রথম মাসেই দুবার মিটিং করে গেছেন। মোদী এবং অমিত শাহ’র দাবি এবার শুধু সময়ের অপেক্ষা, বাংলায় বিজেপি সরকার হবেই।
চোখে মারাত্মক সমস্যা ধরা পড়েছে ইমরান খানের
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান একটি গুরুতর চোখের রোগে আক্রান্ত হয়েছেন। যার নাম সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন (সিআরভিও)। এই রোগ সাধারণত বয়স্কদের মধ্যে দেখা যায় এবং উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিস ও হৃদরোগের মতো সমস্যার সঙ্গে সম্পর্কিত।
যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘আঞ্চলিক যুদ্ধ’ শুরু হতে পারে
যুক্তরাষ্ট্র হামলা চালালে ‘আঞ্চলিক যুদ্ধ’ শুরু হতে পারে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সাম্প্রতিক সময়ে উপসাগরীয় অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়িয়েছে ওয়াশিংটন। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার বেড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।
রাফাহ ক্রসিং আংশিক খুলে দিলো ইসরায়েল
গাজার রাফাহ ক্রসিং আংশিক খুলে দিলো ইসরায়েল। মানবিক সংস্থাগুলোর কয়েক মাসের আহ্বানের পর স্থানীয় সময় রোববার (১ ফেব্রুয়ারি) ইসরায়েল বিধ্বস্ত গাজা উপত্যকা এবং মিশরের মধ্যে অবস্থিত রাফাহ ক্রসিং আংশিকভাবে খুলে দিয়েছে। যদিও মানুষের চলাচল সীমিত করা হয়েছে।
এমএসএম