আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে খাগড়াছড়িতে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ত্রিপুরা, চাকমা ও মারমা সম্প্রদায়ের লোকজনের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
Advertisement
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে ত্রিপুরা, চাকমা ও মারমা ঐক্য ফেডারেশন খাগড়াছড়ি সদর উপজেলা ব্যানারে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ ও প্রচারণা কর্মসূচির আয়োজন করা হয়।
প্রচারণায় অংশ নেন জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি সংসদীয় আসনের প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী। তার নেতৃত্বে একটি মিছিল শহরের গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে অংশ নেওয়া সুবাস চাকমা বলেন, ‘অতীতের সব দলের শাসন ও শোষণ দেখেছি। এবার আমরা পরিবর্তন চাই। নতুন একজন প্রার্থীকে সংসদে পাঠাতে চাই, যিনি জনগণের কথা বলবেন।’
Advertisement
মনিষা চাকমা নামের আরেকজন বলেন, ‘আমরা এবার জামায়াতের প্রার্থীর পক্ষে কাজ করছি। সবাই মিলে ১২ তারিখ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত।’
এসময় জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট ইয়াকুব আলী তার বক্তব্যে বলেন, ‘খাগড়াছড়ির পাহাড়ে পাহাড়ি ও বাঙালি সবার শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। আমরা বিভাজনের রাজনীতি নয়, ঐক্যের রাজনীতি করতে চাই। ইনশাআল্লাহ, সবাইকে সঙ্গে নিয়ে শান্তি ও সম্প্রীতির খাগড়াছড়ি গড়ে তুলবো।’
এসআর
Advertisement