সানি দেওল, বরুণ ধাওয়ান, আহান শেঠি ও দিলজিৎ দোসাঞ্জের সিনেমা ‘বর্ডার ২’। এটি দেখতে বক্স অফিসে তিল ধরছে না-প্রকাশের পর থেকে দর্শকের কাছে সিনেমাটি দারুণ সাড়া পাচ্ছে। পাশাপাশি সপ্তম দিনেও আয় বৃদ্ধি পেয়েছে।
Advertisement
সিনেমাটি ১০ দিনের মধ্যে ভারতের নেট কালেকশন প্রায় ২৭৫ কোটি রুপি ছাড়িয়েছে এবং দ্বিতীয় সপ্তাহ শেষে শক্ত অবস্থান ধরে রেখেছে।
তবে একই সময়ে মুক্তি পাওয়া রানি মুখোপাধ্যায়ের থ্রিলার ‘মর্দানি ৩’–এর বক্স অফিস যাত্রা তুলনামূলক নিন্ম গতিতে। সিনেমাটি ৩০ জানুয়ারি মুক্তির পর প্রথম তিন দিনে ভারতীয় মুদ্রায় মোট প্রায় ১৭ দশমিক ৫ কোটি রুপি আয় করেছে- যা ‘বর্ডার ২’–এর পাশাপাশি দাঁড়াতে যথেষ্ট নয়।
‘বর্ডার ২’-এর রোববার আয় ছিল প্রায় ২২ দশমিক ৫০ কোটি রুপি, যেখানে ‘মর্দানি ৩’-এর রোববারে আয় ছিল প্রায় ৭ দশমিক ২৫ কোটি রুপি, যা স্পষ্ট পার্থক্য তুলে ধরে।
Advertisement
বক্স অফিস বিশ্লেষকরা বলছেন, ‘বর্ডার ২’-এর শক্তিশালী দর্শক টান এবং এরই মধ্যে ২৫০ কোটি রুপি পার করা কালেকশন ‘মর্দানি ৩’-এর সামনে একটি বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।
তবে ‘মর্দানি ৩’-এর মুক্তি সত্ত্বেও দর্শক আগ্রহ থাকায় এই থ্রিলারটি নিজের জাতীয় ও আন্তর্জাতিক সংগ্রহ বাড়িয়ে নিচ্ছে, যা সিরিজের পূর্ববর্তী সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার ইঙ্গিত দিচ্ছে।
দর্শক ও ব্যবসায়ী মনে করছেন, ‘বর্ডার ২’-এর সাথে প্রতিযোগিতা করায় ‘মর্দানি ৩’-এর বক্স অফিস যাত্রা কিছুটা কঠিন হয়ে পড়েছে। তবে যারা রানি মুখার্জির চরিত্রকেও সমর্থন করছেন, তারা উদ্ধারেই অবস্থান শক্ত করার সম্ভাবনাও দেখছেন-বিশেষত যদি দর্শক সাড়া ও ওয়ার্ড অফ মাউথ অব্যাহত থাকে।
আরও পড়ুন:দুই দিনে কত আয় করলো রানি মুখার্জির নতুন সিনেমাসাই পল্লবী বাদ, ধানুশের নতুন নায়িকা শ্রীলিলা
Advertisement
এসবের মধ্যেই বক্স অফিসে এই দুই বড় সিনেমার লড়াই ভারতের বিনোদন জগতের অন্যতম আকর্ষণীয় মুহূর্ত হয়ে দাঁড়িয়েছে।
এমএমএফ/এমএস