জয়পুরহাট জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম বেলালকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Advertisement
এরআগে সোমবার (২ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে কালাই পৌরশহরের থানাপাড়া (কৃষি ব্যাংকপাড়া) মহল্লার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
তৌফিকুল ইসলাম বেলাল কালাই পৌরশহরের তালুকদারপাড়া মহল্লার মৃত তাইফুল ইসলাম তালুকদার খোকার ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক পদে রয়েছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, তৌফিকুল ইসলাম বেলালকে একটি নাশকতা ও বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ও আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Advertisement
মাহফুজ রহমান/এনএইচআর/জেআইএম