জাতীয়

দেশে পৌঁছেছে ৩ লাখ পোস্টাল ব্যালট

ভোট দেওয়ার পর প্রবাসীদের ২ লাখ ৯৭ হাজার পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে। এগুলোর মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছেছে ৬ হাজার ৪২ ভোট।

Advertisement

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন দেশে ব্যালট পাঠানো হয়েছে ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি। ভোটাররা ব্যালট নিয়েছেন ৫ লাখ ২৪ হাজার ৮০টি। ভোটদান সম্পন্ন হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ৭০৭ জনের। ভোটার কর্তৃক সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে ৪ লাখ ২৩ হাজার ৭১২টি। ব্যালট বাংলাদেশে পৌঁছেছে ২ লাখ ৯৭ হাজার ৩৫০টি। আর রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছেন ৬ হাজার ৪২টি।

অন্যদিকে, দেশের অভ্যন্তরে নিবন্ধনকারী ভোটারদের কাছে পাঠানো হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৫০৭টি ব্যালট। ১ লাখ ২৫ হাজার ৬৬৮ জন ভোটার ব্যালট নিয়েছেন। ভোট দিয়েছেন ৯৬ হাজার ৬৩২ জন।

Advertisement

এমওএস/এএমএ