একুশে বইমেলা

বইমেলায় নাফিস সাদিক শাতিলের ‌‘ফেইথ মোবাইল’

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে লেখক নাফিস সাদিক শাতিলের নতুন বই ‘ফেইথ মোবাইল’। বইটি প্রকাশ করেছে অনুভব প্রকাশনী।

Advertisement

বইটির প্রচ্ছদ এঁকেছেন চারু পিন্টু। ৬৪ পৃষ্ঠার এই বইটির মুদ্রিত মূল্য ২০০ টাকা। ‘ফেইথ মোবাইল’ মূলত কিশোর পাঠকদের জন্য রচিত একটি ভ্রমণ উপন্যাস। বইটি অমর একুশে বইমেলায় অনুভব প্রকাশনীর ১২৫ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে। একইসঙ্গে অনলাইন বইয়ের প্ল্যাটফর্ম রকমারিতেও বইটি বিক্রি হচ্ছে।

লেখক এর আগে একাধিক ইংরেজি বই লিখলেও ‘ফেইথ মোবাইল’ তার প্রথম বাংলা গ্রন্থ।

বইটি সম্পর্কে লেখক বলেন, ‘বইটি একটি ভ্রমণ কাহিনি হলেও এটি কিশোর পাঠকদের চিন্তার জগৎকে নাড়া দিতে সক্ষম। গল্পে রয়েছে পথের ধুলো, আকাশের নীরবতা ও প্রশ্নে ভরা কিশোর মন। আছে গুহা, অরণ্য ও মরুভূমি, আবার তারাভরা রাতের নিচে জন্ম নেওয়া প্রশ্ন, দ্বিধা, হাসি ও ভাবনা। অমর একুশে বইমেলায় বইটি প্রকাশিত হওয়ায় আমি আনন্দিত, গর্বিত ও উচ্ছ্বসিত। আশা করি পাঠকদের বইটি ভালো লাগবে।’

Advertisement

 

এলআইএ