একুশে বইমেলা

শাহআলম সাজুর ৬০তম বই ‘গোয়েন্দা রানা’

কথাসাহিত্যিক ও সাংবাদিক শাহআলম সাজু দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন। সেই ধারাবাহিকতায় এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার নতুন উপন্যাস ‘গোয়েন্দা রানা’।

Advertisement

অনিন্দ্য প্রকাশ বইটি মেলায় এনেছে। মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা। প্রচ্ছদ করেছেন নিয়াজ চৌধুরী তুলি। ‘গোয়েন্দা রানা’ লেখকের ৬০তম উপন্যাস। রহস্য, অ্যাডভেঞ্চার ও গোয়েন্দা-এই তিনের সমন্বয়ে ‘গোয়েন্দা রানা’।

আরও পড়ুনপাওয়া যাচ্ছে মোমিন মেহেদীর ‘সাংবাদিকতা’ 

শাহআলম সাজু বলেন, ‘৪০ হাজার শব্দের বড় ক্যানভাসের বই ‘গোয়েন্দা রানা’। আশা করছি পাঠকদের কাছ থেকে ভালো সাড়া পাবো। এদিকে আরও দুটি উপন্যাস আগামী সপ্তাহে প্রকাশ পাবে।’

শাহআলম সাজুর প্রথম উপন্যাস ‘বৃষ্টিভেজা ভালোবাসা’ প্রকাশিত হয় ১৯৯৯ সালের ডিসেম্বরে। বড়দের ও কিশোরদের জন্য লিখে যাচ্ছেন তিনি। পাশাপাশি গ্রাম পাঠাগারের সঙ্গে যুক্ত আছেন।

Advertisement

এসইউ