সাহিত্য

আবু আফজাল সালেহের বৈশাখের তিনটি কবিতা

  কুয়াকাটায় রুদ্র বৈশাখ ডাকে

এক বিকেল, বৈশাখের তপ্ততাসূর্যস্নাত সৈকত, নীল সাগরসাদা তাপ, ক্লান্ত জীবন…সূর্য বিদায়ের পূর্বেসোনা গলে গলে সৈকতে ভাঙেমানুষ আর ছবিকে নিয়ে যায় ছোঁয়ার বাইরেসৃষ্টি হয় ছোট্ট ছোট্ট স্বর্গ-উদ্যান…

Advertisement

দ্যাখো,অতশত বুঝি নাপিঁপড়েরা প্রেম করলে দোষআর ফুলেরা প্রেম করলে রোমান্টিক!বলি বাপু, এমন চিন্তা ছেড়ে দাওহাসিতে ফেটে পড়েছে সৈকত।রুদ্র বৈশাখে সূর্যাস্ত-কুয়াকাটা ডাকে নিরিবিলি… ****

অফুরন্ত তৃষ্ণার সংকট

বৈশাখের এক গভীর রাতে চাঁদ উঠল মস্ত বড় চাঁদসাথে আকাশভরা মেঘচাঁদের আর কোনো গতি নেই, যেনো ধূসর…মেঘ থেকে তো বৃষ্টি হয়, মেঘ থেকে জন্ম হয় ঝড়সৃষ্টি হয় অফুরন্ত তৃষ্ণার সংকট…একটি সরল পোস্ট মডার্ণ কবিতায় ভেসে বেড়াচ্ছি আমরা। ****

উফ! বৈশাখী ছেলেবেলা

বৈশাখের বিকেল, দিঘির পাড়ে এক্কাদোক্কাদিঘির মাঝে কিশোরদলের জলকেলিবুড়ো অশ্বত্থের তলে বৈশাখী মেলাআহ! আমার ছেলেবেলা।

Advertisement

নদীর তীর, কুলকুল ধ্বনি, কিশোর মনমিষ্টি সবুজ মাঠ-প্রান্তর, মেঠোপথ, সবুজ খেত

গোল্লাছুট, জারি আর পল্লিগীতির সুরঘুমিয়ে আমার ছেলেবেলা।

সন্ধ্যার ব্লাকহোলে জোনাকিদের মাতোয়ারাজোৎস্নার কোলে গাজন খেলারুদ্র বৈশাখ, রৌদ্রস্নান, ঘন জলের স্বাদ

শালিক-দোয়েল-ফিঙের ফটিক জলতপ্ত বাতাসে বয়েসী গাছের নিচের আরামউফ! লুকিয়ে আছে আমার ছেলেবেলা।

Advertisement

কেএসকে