রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) উদ্ভাবিত রানীক্ষেত রোগের ভ্যাকসিন ‘মাস্টার সীড’সরকারি প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়েছে।
Advertisement
বৃহস্পতিবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টায় প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে ভ্যাকসিন হস্তান্তর করা হয়।
প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষে রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের পরিচালক ডা. আনন্দ কুমার অধিকারী ও প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান ঢাকার রানীক্ষেত ভ্যাকসিন অনুবিভাগের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ডা. তাহমিনা বেগম ভ্যাকসিন ‘মাস্টার সীড’ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাবি উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, মুরগির রানীক্ষেত রোগের ভ্যাকসিন ‘মাস্টার সীড’ উদ্ভাবন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন মৌলিক গবেষণার এক উজ্জ্বল উদাহরণ। প্রতি বছর আমাদের দেশে পোল্ট্রির যে প্রাণহানি ঘটে। এই ভ্যাকসিনের মাধ্যমে তা রোধ করা সম্ভব হবে বলে আমি আশাবাদী।
Advertisement
এ সময় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ ও ভেটেরিনারী অ্যান্ড অ্যানিমল সায়েন্সেস অনুষদের অধিকর্তা প্রফেসর খন্দকার মো. মোজাফফর হোসেন। প্রকল্প পরিচালক ড. শশি আহমদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ইফতিখারুল আলম মাসউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট অন্যরা।
কেএইচকে/জেআইএম
Advertisement