জাতীয়

৩০০ ফিট সড়ক পারাপারের সময় গাড়ির ধাক্কায় নারীর মৃত্যু

রাজধানী খিলক্ষেত থানার ৩০০ ফিট সড়কে গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। আনুমানিক ৪০ বছর বয়সী ওই নারী রাস্তা পারাপারের সময় দ্রুতগামী এক গাড়ি তাকে ধাক্কা দেয়।

Advertisement

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে আটটার দিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনজুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়া থেকে দুই জাহাজে এলো ৬৮ হাজার টন ডিজেল 

ওই নারীকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. মামুন বলেন, ৩০০ ফিট সড়কের বসুন্ধরা অংশের ২ নম্বর আন্ডারপাস এলাকায় রাস্তা পারাপার হচ্ছিলেন ওই নারী। এসময় দ্রুতগতির এক গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখান অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

কাজী আল-আমিন/কেএসআর