আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৪ এপ্রিল ২০২৬

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা: বার্সোলনা থেকে গাজায় আসছে ‘সর্ববৃহৎ’ নৌবহর

Advertisement

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি অবরোধ রুখতে আবারও যাত্রা শুরু করেছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। এবার আরও বড় পরিসরে স্পেনের বার্সোলনা উপকূল থেকে রোববার (১২ এপ্রিল) যাত্রা শুরু করার খবর প্রকাশ করেছে প্যালেস্টাইন ক্রনিকলস।

শিগগির ইরান-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফার বৈঠক, ভেন্যু আলোচনায় আরও তিন দেশ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা এই সপ্তাহে বা আগামী সপ্তাহের শুরুতে অনুষ্ঠিত হতে পারে। তবে ঠিক কোথায় এই বৈঠক হতে পারে তা নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে ভিন্ন ভিন্ন তথ্য উপস্থাপিত হয়েছে।

Advertisement

ওয়াশিংটন বৈঠকের সিদ্ধান্ত মানতে বাধ্য নয় হিজবুল্লাহ

যুক্তরাষ্ট্রে মঙ্গলবার (১৪ এপ্রিল) অনুষ্ঠিত হতে যাওয়া ইসরায়েল-লেবাননের আলোচনায় যে সিদ্ধান্তই নেওয়া হোক না কেন তা মানা হিজবুল্লাহ-এর জন্য বাধ্যতামূলক না।

‘ঋণ’ ও ‘দ্রুত সদস্যপদ’ বিষয়ে ইইউ সিদ্ধান্তের বিরুদ্ধে ম্যাগিয়ার?

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যুদ্ধরত ইউক্রেনকে ৯০ বিলিয়ন ইউরো ঋণ দেওয়ার যে কর্মসূচি ঘোষণা করেছে তাতে অংশগ্রহণ করা থেকে বিরত থাকার অধিকার হাঙ্গেরির রয়েছে। একই সঙ্গে ইইউ জোটে ইউক্রেনকে দ্রুত সদস্যপদ দেওয়ার বিষয়েও বিরোধিতা করবে হাঙ্গেরি।

Advertisement

যুদ্ধে ইরানের ক্ষতির পরিমাণ অন্তত ২৭০ বিলিয়ন ডলার: ফাতেমা মোহাজেরানি

সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনার সময় গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী। মার্কিন-ইসরায়েলি সাম্প্রতিক এই আগ্রাসনে সামরিক স্থাপনা ছাড়াও ১ লাখ ২৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়।

পরমাণু ইস্যুতে ২০ বছরের স্থগিতাদেশ চায় যুক্তরাষ্ট্র, ইরান কী বলে?

পাকিস্তানের মধ্যস্থতায় গত ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিদের সরাসরি আলোচনা বৈঠক। এই বৈঠকে ইরানের পক্ষ থেকে সর্বোচ্চ পাঁচ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার প্রস্তাব দেওয়া হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস।

নৌ-অবরোধ বন্ধ করে যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরার আহ্বান সৌদি আরবের

হরমুজ প্রণালি ঘিরে অবরোধ না করার এবং ইরানের সঙ্গে আলোচনায় ফিরে যেতে আহ্বান জানিয়েছে সৌদি আরব। যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সৌদি আরবের সমর্থন অব্যাহত থাকবে।

বন্ধু দেশগুলোর জন্য আগেই ১৭ কোটি ব্যারেল তেল ছেড়েছে ইরান

যুদ্ধবিরতি প্রস্তাব দিলেও হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নৌ-অবরোধের আশঙ্কা আগেই করেছিল ইরান। এই সম্ভাব্য মার্কিন কর্মকাণ্ডের পাল্টা প্রস্তুতিও আগেই নিয়ে রেখেছিল ইরান।

নিউইয়র্কে যুদ্ধবিরোধী বিক্ষোভ, আটক ১০০

নিউইয়র্কের ম্যানহাটনে যুদ্ধবিরোধী বিক্ষোভ থেকে প্রায় ১০০ জনকে আটক করেছে পুলিশ। বিক্ষোভকারীরা ইরান যুদ্ধ এবং ইসরায়েলকে অস্ত্র সহায়তার প্রতিবাদে রাস্তায় নেমে ট্রাফিক বন্ধ করে দেয়।

বল এখন ইরানের কোর্টে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে সম্ভাব্য চুক্তির বিষয়ে এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব পুরোপুরি ইরানের ওপরই রয়েছে। বল এখন ইরানের কোর্টে।

কেএম