শিক্ষা

সিলেটে উন্নয়নকাজ পরিদর্শনে ইইডির প্রধান প্রকৌশলী

সিলেট জেলার বেশ কয়েকটি চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডির) প্রধান প্রকৌশলী মো. তারেক আনোয়ার জাহেদী।

Advertisement

এসময় তিনি উন্নয়নকাজগুলোর অগ্রগতি পর্যালোচনা ও মতবিনিময় করেন। এতে সিলেট বিভাগের সব জেলার সব নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীরা অংশ নেন।

আরও পড়ুনপ্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান আটকা, অনিশ্চয়তায় প্রার্থীরা ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু বুধবার, মানতে হবে যে নির্দেশনা 

প্রধান প্রকৌশলীর নেতৃত্বে গত ১১ এপ্রিল দিনব্যাপী এ পরিদর্শনে যান ইইডির কর্মকর্তারা। পরিদর্শনকালে ইইডির প্রধান প্রকৌশলীর সঙ্গে ছিলেন প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আসাদুজ্জামান, মো. শাহজাহান আলী, নির্বাহী প্রকৌশলী এস এম সাফিন হাসান, মো. সুলতান মাহমুদ, আবু সাঈদ, মো. মেহেদী ইকবাল প্রমুখ।

Advertisement

ইইডি সূত্র জানায়, প্রধান প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তারা সিলেটের ওসমানীনগরের দারুল উলূম মাদরাসা, দক্ষিণ সুরমার সরকারি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট সরকারি কলেজ, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, বরইকান্দি ইসলামিয়া আলিম মাদরাসা এবং মদন মোহন সরকারি কলেজে চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন।

এএএইচ/কেএসআর