জাতীয়

মোহাম্মদপুরে আসাদুল হত্যার ঘটনায় আরও দুজন গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরে আসাদুল হক ওরফে লম্বু আসাদুল (২৮) হত্যার ঘটনায় আরও দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। তারা হলেন- মো. আসাদুল ইসলাম (২০) ও মো. শাওন (২৮)।

Advertisement

শুক্রবার (১৭ এপ্রিল) র‍্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৫ এপ্রিল দিনগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে মোহাম্মদপুরের সাদেক খানের ইটখোলা এলাকায় ছুরিকাঘাতে আসাদুল হক ওরফে লম্বু আসাদুলকে হত্যা করে দুর্বৃত্তরা। এ হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেফতারে র‍্যাব-২ অভিযান শুরু করে। ভিডিও ফুটেজ দেখে হত্যার সঙ্গে জড়িত মো. আসাদুল (ভিডিও ফুটেজে ৫ নম্বর চিহ্নিত) এবং মো. শাওনকে (ভিডিও ফুটেজে ৬ নম্বর চিহ্নিত) গ্রেফতার করা হয়।

আরও পড়ুনবাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন মানিকগঞ্জে শিশুর মরদেহ উদ্ধার ঘিরে উত্তেজনা, গণপিটুনিতে নিহত ২ 

Advertisement

মেজর এম মুবীন রহমান আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান- ঘটনার সময় অন্য আসামিদের সঙ্গে ঘটনাস্থলে তারা উপস্থিত ছিলেন। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে, এ হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন- ৩৪ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক নেতা আক্তার, মুন্না, আরিফ ও বকুল। বৃহস্পতিবার রাতে ঢাকার নবাবগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।

টিটি/কেএসআর

Advertisement