বিনোদন

জাগো এন্টারটেইনমেন্টে আজ আসছে ‘মাইনকার চিপায়’

বিনোদনপ্রেমীদের জন্য নতুন আয়োজন নিয়ে হাজির হচ্ছে জাগো এন্টারটেইনমেন্ট। আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হতে যাচ্ছে নতুন নাটক ‘মাইনকার চিপায়’।

Advertisement

প্রাণ ফ্রুটো প্রেজেন্টস ‘মাইনকার চিপায়’ নাটকটির অফিসিয়াল পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। পোস্টারে রহস্যময় ও নাটকীয় আবহ, সঙ্গে জনপ্রিয় জুটির উপস্থিতি- সব মিলিয়ে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

নাটকটি পরিচালনা করেছেন রাইয়ান মাহমুদ। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান ও কেয়া পায়েল। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি অনেক আগে থেকেই দর্শকমহলে ব্যাপক সমাদৃত।

আরও পড়ুনসপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য শিল্পীদের নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, হুঁশিয়ারি দিলেন মিশা 

Advertisement

এর আগে এই জুটির ‘ইউ অ্যান্ড মি ফরএভার’ নাটকটিও দর্শকদের কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছিল। নাটকটি এরই মধ্যে জাগো এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে ১১ মিলিয়নের বেশি ভিউ অতিক্রম করেছে এবং এখনো দর্শক দেখছেন। ফলে স্বাভাবিকভাবেই ‘মাইনকার চিপায়’ ঘিরে দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটিতে উঠে আসবে সম্পর্কের টানাপোড়েন, আবেগ, দ্বন্দ্ব এবং জীবনের অপ্রত্যাশিত কিছু মুহূর্ত। বাস্তবধর্মী গল্পের সঙ্গে ভিজ্যুয়াল উপস্থাপনাও দর্শকদের আকৃষ্ট করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জাগো এন্টারটেইনমেন্ট বরাবরই ভিন্নধর্মী ও গল্পনির্ভর কনটেন্ট দিয়ে দর্শকদের মন জয় করে আসছে। সেই ধারাবাহিকতায় ‘মাইনকার চিপায়’-ও হতে যাচ্ছে আরেকটি আকর্ষণীয় সংযোজন।

নাটকটি আজ শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে জাগো এন্টারটেইনমেন্টের অফিসিয়াল প্ল্যাটফর্মে দেখা যাবে।

Advertisement

এমআই/কেএসআর