ব্যাট হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না আফিফ হোসেনের। গত মাসে পাকিস্তানের বিপক্ষে দলে ফিরে ভালো করতে পারেননি কোনো ম্যাচে। আজ (শুক্রবার) নিউজিল্যান্ডের বিপক্ষেও ব্যাটিংয়ে নেমে ভুগছেন এই বাঁহাতি ব্যাটার। ধীর ব্যাটিং করায় গ্যালারি থেকে দর্শকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে তাকে।
Advertisement
শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ২৪৭ রান করে কিউইরা।
জবাবে শুরুতেই ২ উইকেট হারালেও ৯৩ রানের জুটি গড়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান সাইফ হাসান ও লিটন কুমার দাস। তবে ১৮ রানের ব্যবধানে দুজন ফেরার পর আবার চাপে পড়ে টাইগাররা। সাইফ ৫৭ আর লিটন করেন ৪৬ রান।
১৩২ রানে চতুর্থ উইকেট পতনের পর ব্যাটিংয়ে নামেন আফিফ। শুরু থেকেই তাকে নিউজিল্যান্ডের বোলারদের বিপক্ষে ভুগতে দেখা গেছে তাকে। এমনকি শুরুর দিকে তো এক ওভার পুরো খেলেও কোনো রান বের করতে পারেননি তিনি।
Advertisement
জুটি গড়লেও আফিফের ব্যাটিং ছিল খুবই বিরক্তিকর। শেষ পর্যন্ত চাপ সামলাতে না পেরে চড়াও হয়ে খেলতে গিয়ে উইকেট দিয়ে এসেছেন তিনি। ৪৯ বল খেলে আফিফ করেন ২৭ রান, যাতে ছিল না কোনো বাউন্ডারির মার। তার ব্যাটিংয়ের সময় দর্শকরা দুয়োধ্বনি দিয়েছে। মাঠ ছাড়ার সময়ও ‘ভুয়া ভুয়া’ স্লোগান শুনেছেন তিনি।
এসকেডি/এমএমআর