অর্থনীতি

আজকের সোনা-রুপার দাম

দেশের বাজারে ভালো মানের এক ভরি সোনা বিক্রি হচ্ছে আড়াই লাখ টাকার বেশি। আর কম দামি বা সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম দেড় লাখ টাকার ওপরে বিক্রি হচ্ছে। ভালো মানের রুপা ভরি বিক্রি হচ্ছে ৬ হাজার টাকার বেশি।

Advertisement

দেশে সোনা ও রুপার দাম নির্ধারণের দায়িত্ব পালন করা বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ১৫ এপ্রিল সকাল ১০টা থেকে সোনা ও রুপার এই দাম নির্ধারণ করে। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই দেশে সোনা ও রুপা বিক্রি হবে।

বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকায়।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকায়। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকায়।

Advertisement

অন্যদিকে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম রাখা হচ্ছে ৬ হাজার ৬৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ৫ হাজার ৭৭৪ টাকায়, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৯৫৭ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৭৩২ টাকায় বিক্রি হচ্ছে।

এমএএস/এমআরএম