আগেই গুঞ্জনটা ছিল যে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান দলের কোচ হতে যাচ্ছেন দেশটির সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। শেষ পর্যন্ত সেই গুঞ্জনটাই হলো সত্য। বাংলাদেশ সফরের ঘোষিত দলের কোচের ভূমিকায় থাকছেন সরফরাজই।
Advertisement
শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে হেড কোচ হিসেবে আছেন সরফরাজ আহমেদ।
গেল কয়েকমাস ধরেই টেস্ট দলের কোচের পদটি শূন্য ছিল। তখন থেকেই বারবার শোনা যাচ্ছিল সাবেক এই উইকেটকিপার ব্যাটারের নাম। ব্যাটিং কোচ হিসেবে থাকছেন আসাদ শফিক। বোলিং কোচের দায়িত্ব সামলাবেন উমর গুল।
সরফরাজ সম্প্রতি পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিততে নেতৃত্ব দিয়েছেন, যেখানে তিনি মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া চলতি বছরের শুরুতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে সিরিজে কাজ করেছেন পাকিস্তান শাহিনস দলের মেন্টর হিসেবেও।
Advertisement
খেলোয়াড়ী জীবনে ৫৪টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি। ব্যাট হাতে করেছেন ৩৭ গড়ে ৩০৩১ রান। নামের পাশে রয়েছে ৪টি সেঞ্চুরি ও ২১টি হাফসেঞ্চুরি। গ্লাভস হাতে ১৬০টি ক্যাচ ধরেছেন ও স্টাম্পিং করেছেন ২২টি।
আইএন