হাজারো বাধা পেরিয়ে যখন দুইজন মানুষ সম্পর্কে জড়ান, জীবনটাকে সিনেমার মতোই হ্যাপি এন্ডিং বলে মনে হয়। কিন্তু বাস্তব একেবারেই আলাদা। সম্পর্ক তৈরি হওয়া যতটা সহজ, সেটাকে টিকিয়ে রাখা ততটাই কঠিন।
Advertisement
বর্তমানে সম্পর্ক অনেক বেশি জটিল হয়ে উঠেছে। অনেকেই অন্ধ ভালোবাসা অভিজ্ঞতার অভাবে বুঝতেই পারেন না, দিনের পরদিন তারা হয়তো ভালোবাসার নামে সম্পর্কে ব্যবহৃত হচ্ছেন সেটা তারা জানেন না। সেটা পুরুষ বা নারীর উভয় ক্ষেত্রেই হতে পারে। তাই কিছু লক্ষণ জানা জরুরি, যা বুঝতে সাহায্য করবে, আপনি সত্যিই ভালোবাসায় আছেন, নাকি শুধু ব্যবহৃত হচ্ছেন।
প্রয়োজনেই শুধু যোগাযোগআপনার সঙ্গী শুধু প্রয়োজনের সময়ই আপনার সঙ্গে যোগাযোগ করেন। যখন কোনো প্রয়োজন পড়ে তখনই তার ফোন বা মেসেজ আসে। কিন্তু প্রয়োজন শেষ হয়ে গেলে আবার যোগাযোগ কমে যায় বা আগের মতোই দূরত্ব তৈরি হয়। এমন আচরণ বারবার হলে বুঝতে হবে, আপনার সাহায্যের মানসিকতাকেই হয়তো ব্যবহার করা হচ্ছে।
সবার কাছে ‘জাস্ট ফ্রেন্ড’আপনারা একসঙ্গে সময় কাটাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, ব্যক্তিগত কথা শেয়ার করছেন, কিন্তু সবার সামনে জাস্ট ফ্রেন্ড হিসেবে পরিচয় দেওয়া হচ্ছে। এটি একটি বড় সংকেত। কেউ যদি সত্যিই আপনাকে গুরুত্ব দেয়, তাহলে আপনাকে লুকিয়ে রাখার প্রয়োজন হয় না। সম্পর্ককে প্রকাশ্যে স্বীকার না করলে এর মানে হতে পারে- সে আপনাকে নিয়ে সিরিয়াস নয়, অথবা অন্য কোনো উদ্দেশ্যে সম্পর্ক রয়েছে।
Advertisement
রেস্তোরাঁর বিল, ক্যাব ভাড়া, ঘোরাঘুরির খরচ সবই আপনি একাই বহন করছেন? আপনার সঙ্গী যদি কোনো কিছুতেই শেয়ার করার চেষ্টা করেননা। এখানে তার আর্থিক অবস্থাও বিবেচনা করা জরুরি। কিন্তু যদি বারবার একই ঘটনা ঘটে এবং তিনি কোনো দায়িত্বই নিতে না চান, তাহলে বিষয়টি ভাবার মতো। একটি সুস্থ সম্পর্কে দায়িত্ব ও খরচ ভাগাভাগি হওয়া উচিত।
কৃতজ্ঞতার অভাবআপনি তার জন্য সময় দিচ্ছেন, কষ্ট করছেন, সাহায্য করছেন ,কিন্তু কখনোই কৃতজ্ঞতা প্রকাশ করেন না। আপনার চেষ্টাগুলোকে স্বাভাবিক বলে ধরে নেওয়া হচ্ছে। তখন সেই সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়ে যায়। ছোট একটি ধন্যবাদ শব্দও সম্পর্ককে সুন্দর করে তোলে। সেটার অভাব থাকলে, সেটি অবহেলারই ইঙ্গিত।
শুধু ভালো সময় পাশে থাকাআপনার জীবনে সমস্যা, দুশ্চিন্তা বা খারাপ সময় এলে আপনার সঙ্গী পাশে থাকেন না। বিরক্ত হয়েবা দূরে সরে যান। তাহল সাবধান হবেন। অনেকেই শুধু ভালো সময়ের সঙ্গী হতে চান। ঘুরতে যাওয়া, আনন্দের সময় তারা খুবই সহজে পাওয়া যায়। কিন্তু যখন মানসিক সমর্থন দরকার, তখন তারা অনুপস্থিত। একটি সত্যিকারের সম্পর্কের বড় বৈশিষ্ট্য হলো- খারাপ সময়েও পাশে থাকা। যদি সেটি না থাকে, তাহলে সম্পর্কটি নিয়ে নতুন করে ভাবা জরুরি।
সম্পর্ক মানেই শুধু ভালো লাগা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে সম্মান, দায়িত্ব এবং আন্তরিকতা। যদি আপনি বারবার মনে করেন, আপনি একাই সময়, ভালোবাসা, পরিশ্রম সব দিচ্ছেন, আর অন্যজন শুধু নিচ্ছে, তাহলে থেমে ভাবার সময় এসেছে।
Advertisement
নিজেকে কখনোই এমন জায়গায় রাখবেন না, যেখানে আপনার মূল্য নেই। ভালোবাসা কখনোই একতরফা হওয়া উচিত নয়। সঠিক মানুষ আপনার অনুভূতিকে সম্মান দেবে, আপনাকে ব্যবহার করবে না।তাই নিজের প্রতি সৎ থাকুন, প্রয়োজন হলে কথা বলুন, আর প্রয়োজনে সাহস করে বেরিয়ে আসুন।
সূত্র: মিডিয়াম, হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন: জীবনে যেসব সময় চুপ থাকা জরুরি এখন নারীরা কেন একা থাকতে পছন্দ করেএসএকেওয়াই