নীলফামারীর সৈয়দপুরে অভিযান চালিয়ে একটি গুদামে অবৈধভাবে মজুত করা সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে প্রশাসন। এসময় আটক সাতজনকে ২ লাখ ৬০ জরিমানা করা হয়।
Advertisement
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকায় এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদে খবর পেয়ে সৈয়দপুর ভূমি কর্মকর্তা সাব্বির হোসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত রোকেয়া ফিলিং স্টেশনে অভিযান চালান। এসময় ফিলিং স্টেশনের পেছনে একটি গুদামে তিনটি ট্যাংক লরি ও কাভার্ডভ্যানে লুকিয়ে রাখা ড্রামের ভেতরে পেট্রোল ৩ হাজার ৯১৭ লিটার, ডিজেল ৩৩৮ লিটার ও ২৫০ লিটার অকটেন পাওয়া যায়।
এসময় ফিলিং স্টেশনের মালি রফিকুল ইসলাম গুদামজাত করা তেলের ব্যাপারে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারলে সেগুলো জব্দ করা হয়।
Advertisement
এ ঘটনায় মালিকসহ সাতজনকে দুই লাখ ৬০ হাজার জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
আমিরুল হক/এফএ/এএসএম