দেশজুড়ে

গভীর রাতে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

ভোলায় একটি বসতঘরে ঘুমন্ত এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনায় আহত হয়েছেন তার সন্তান। শুক্রবার (১৭ এপ্রিল) গভীর রাতে এ ঘটনা ঘটে।

Advertisement

নিহত নাছিমা বেগম (৪০) ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিবপুর গ্রামের শরীফ সর্দার বাড়ির প্রবাসী মো. আল আমিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, রাতে নাছিমা বেগম ও তার ৮ বছরের সন্তান বসতঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে নাছিমা বেগমকে কুপিয়ে হত্যা করে চলে যায়। ওই সময় শিশুটিকেও আহত করা হয়। ভোরের দিকে শিশুর চিৎকারের স্থানীয়রা ছুটে এসে পুলিশে খবর দেন। শিশুটিকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোলা মডেল থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের করা হবে। পুরো বিষয়টি তদন্ত চলছে। হত্যাকারীদের আটকের চেষ্টা চলছে।

Advertisement

জুয়েল সাহা বিকাশ/এফএ/এএসএম