আয়নার ভেতর আরেকটা মহাবিশ্ব জন্ম নেয়...ভাঙা আলো, নীরব গ্রহ আর অসীম প্রতিফলন;একদম অন্যরকম স্বপ্নের মতো মহাজাগতিক,আয়নার প্রতিফলন, ঝুলন্ত গ্রহ, নিয়ন আলো
Advertisement
এই অসীম গোলকধাঁধায় দাঁড়িয়ে বুঝি;আমি ক্ষুদ্র এক বিন্দু,কি আশ্চর্য!আমার ভেতরেই লুকিয়ে আছে একটা আস্ত ব্রহ্মাণ্ড।
এটা কি বাস্তবতা,নাকি বাস্তবতারই ভেতর লুকোনো ভুল সংস্করণ?
আমরা সবাই যেন একেকটা গ্রহ,নিজের কক্ষপথে ঘুরছি;কিন্তু জানি না কার ইশারায় এই পথ চলা আয়নায় হাজারটা আমি...
Advertisement
প্রতিটিই একটু একটু করে ভাঙা সত্য?নাকি কল্পনা আর বাস্তবতার মিশেলে গড়া কোনো এক মহাজাগতিক বিভ্রম।
তবু আমার ভেতরে ঘুমিয়ে আছে এক অসীম... যে নিজেকেই সৃষ্টি করে,আর নিজেকেই মুছে দেয় প্রতিনিয়ত।সবচেয়ে অপ্রত্যাশিত কোণেও আলো পথ খুঁজে নেয়
এই রশ্মিগুলো যেমন করে আঁধার চিরে আসে,আমাদের প্রসারতা তেমনি নিজস্ব সময়েই বিকশিত।
প্রতিটি আলো একেকটা সম্ভাবনা, প্রতিটি প্রতিবিম্ব একেকটা পথ,আলো এখানে মুক্তি নয়,আলো কেবল প্রমাণ যে অন্ধকার এখনো পুরোটা গিলে নেয়নি,আমরা পথ খুঁজি না, কেউ আমাদের দিয়ে পথ লিখিয়ে নেয়।
Advertisement
প্রতিটি সম্ভাবনা একেকটা কারাগার বেষ্টিত,প্রতিটি সিদ্ধান্ত... আরেকটা হারিয়ে যাওয়া।
তবু আমি থেমে যাই না, আমি শুধু ভেসে থাকিএই ভাঙা মহাবিশ্বে,যেখানে কল্পনাও আর কল্পনা নয়,বাস্তবতার ধাঁধা, ভাঙা প্রতিধ্বনি।
বাস্তবতার আয়না ভেঙে দেখি...,কল্পনারাই শেষ পর্যন্ত আসল জগৎ গড়ে।।
এমআরএম