দেশজুড়ে

কিশোরগঞ্জের দুই জুলাই শহীদ পরিবারের পাশে জামায়াত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার রমজান আলী জীবন ও আয়মান হোসেন রাহুলের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৯ এপ্রিল) দুপুরে দলটির পক্ষ থেকে শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Advertisement

জামায়াতের দলীয় সূত্রে জানা যায়, বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের পাঠানহাটি গ্রামে শহীদ রমজান আলী জীবনের বাড়িতে এবং দিঘীরপাড় ইউনিয়নের পাটুলি বালুর মাঠ এলাকায় শহীদ আয়মান হোসেন রাহুলের পরিবারের হাতে এই সহায়তা তুলে দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শ্যূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী।

এ সময় উপস্থিত ছিলেন- বাজিতপুর উপজেলা জামায়াতের আমির ইয়াকুত আলী, সেক্রেটারি মুবারকুল্লাহ, দিলালপুর ইউনিয়ন সেক্রেটারি নূরু মিয়া, বলিয়ার্দী ইউনিয়ন সভাপতি আমরুজ্জান মোল্লা এবং শহীদদের পরিবারের সদস্যরা।

অধ্যাপক মো. রমজান আলী বলেন, জুলাইয়ের বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বৈরাচার ও ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে। তাদের এই অবদান জাতি চিরকাল স্মরণ রাখবে।

Advertisement

তিনি জানান, এর আগে প্রত্যেক শহীদ পরিবারকে দুই লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছিল। আজকেও সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও শহীদ পরিবারের পাশে থাকবে জামায়াতে ইসলামী।

এসকে রাসেল/কেএইচকে/জেআইএম