লাইফস্টাইল

একাকিত্ব শুধু মানসিক নয়, হার্টের জন্যও বিপজ্জনক

জীবনের নানা বাঁকে মানুষকে নতুন পরিস্থিতির মুখোমুখি হতে হয়। কখনো কাজের চাপে, কখনো পারিবারিক পরিবর্তনে কারণে চারপাশে মানুষ থাকলেও অনেকেই ভেতরে ভেতরে নিঃসঙ্গতায় তৈরি হয়। এই একাকিত্ব শুধু মানসিক কষ্টই নয়, ধীরে ধীরে শারীরিক সমস্যারও কারণ হয়ে উঠতে পারে। বিশেষ করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই তীব্র একাকিত্ব অনুভব করেন, এই একাকিত্ব শারীরিক সমস্যারও কারণ হয়ে উঠতে পারে, বিশেষ করে হৃদযন্ত্রের জন্য।

Advertisement

একাকিত্ব ও হৃদরোগের সম্পর্ক

সম্প্রতি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, হার্ভার্ড ইউনিভার্সিটি এবং ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটি সহ একাধিক প্রতিষ্ঠানের গবেষণায় দেখা গেছে, একাকিত্ব হৃদরোগের ঝুঁকি বাড়ায়। গবেষকেরা বলছেন, এটি কেবল মানসিক চাপ নয়, বরং শরীরের ভেতরে জৈবিক পরিবর্তন ঘটায়, যা হার্টের ক্ষতির কারণ হতে পারে।

যেভাবে একাকিত্ব হার্টের ক্ষতি করে

একাকিত্বের অনুভূতি দীর্ঘস্থায়ী হলে শরীরে প্রদাহ বাড়তে শুরু করে। এর ফলে রক্তে সি-রিঅ্যাকটিভ প্রোটিনের মাত্রা বেড়ে যায়। এই উপাদান ধমনির দেয়ালে জমে প্লাক তৈরি করে, যা রক্ত চলাচলে বাধা দেয় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায়।

অন্যদিকে, একাকিত্ব মানসিক চাপ বাড়িয়ে দেয়, যার ফলে স্ট্রেস হরমোন বা কর্টিসল হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়। অতিরিক্ত কর্টিসল রক্তচাপ বাড়ায়, ধমনির ক্ষতি করে এবং হৃদযন্ত্রের ওপর চাপ সৃষ্টি করে।তবে যখন মানুষ সামাজিকভাবে যুক্ত থাকে, তখন শরীরে অক্সিটোসিন হরমোনের মাত্রা বাড়ে, যা মানসিক প্রশান্তি দেয় এবং হার্টকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।

Advertisement

তরুণদের মধ্যেও বাড়ছে একাকিত্ব

শুধু বয়স্করাই নন, তরুণ প্রজন্মের মধ্যেও একাকীত্ব বাড়ছে। স্বাধীন জীবনযাপন এবং ব্যক্তিগত পরিসরের প্রতি ঝোঁক বাড়লেও ফলে পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ কমে যাচ্ছে। অনেকেই নিজের সমস্যাগুলো নিজের মধ্যেই রেখে দেন, যা পরে উদ্বেগ ও অবসাদে রূপ নেয়।

এই মানসিক চাপ শরীরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এমনকি কিডনির সমস্যার ঝুঁকিও বাড়ায়। ফলে একাকীত্ব একটি নীরব কিন্তু গুরুতর স্বাস্থ্যঝুঁকি হয়ে দাঁড়ায়।

একাকিত্বের প্রভাব কতটা গভীর

দীর্ঘদিন একা থাকলে মানুষের সামাজিক দক্ষতা কমে যায়, আত্মবিশ্বাসে প্রভাব পড়ে এবং ব্যক্তিত্বে পরিবর্তন আসে। অনেক সময় মনে অজানা ভয়, অনিশ্চয়তা ও রাগ জমে ওঠে। এতে সম্পর্ক আরও দূরে সরে যায়, আর মানুষ আরও নিঃসঙ্গ হয়ে পড়ে, একটি চক্রের মতো এই সমস্যা চলতেই থাকে।

একাকিত্ব কাটাবেন যেভাবে

এই সমস্যা থেকে বেরিয়ে আসতে কিছু সহজ পদক্ষেপ নেওয়া যেতে পারে।

Advertisement

১. নিজের পছন্দের কাজ খুঁজে নিন। গান শোনা, বই পড়া, বাগান করা বা নতুন কোনো দক্ষতা শেখাসহ এসব কাজ মনকে ব্যস্ত রাখে এবং নেতিবাচক চিন্তা কমায়।

২. সামাজিক যোগাযোগ বাড়ান। নিজের এলাকার ক্লাব, সংগঠন বা কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এতে নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে এবং সম্পর্ক গড়ে উঠবে।

৩. নিজের অনুভূতি চেপে রাখবেন না। বন্ধু, পরিবার বা কাছের মানুষের সঙ্গে খোলামেলা কথা বলুন। এতে মানসিক চাপ অনেকটাই কমে যায়।

৪. স্বেচ্ছাসেবামূলক বা দানশীল কাজে যুক্ত হতে পারেন। এতে আত্মতৃপ্তি বাড়ে এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়।

একা থাকা সবসময় খারাপ নয়, কিন্তু একাকিত্বে ডুবে থাকা বিপজ্জনক। এটি ধীরে ধীরে মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। তাই সচেতন থাকা, সম্পর্ক বজায় রাখা এবং ইতিবাচক জীবনযাপন করা খুবই গুরুত্বপূর্ণ।

সূত্র: আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন, হেলথলাইন, টাইমস টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন: নীরবে অনেক দূর এগিয়ে যেতে পারে লিভার সিরোসিস গরমে যেভাবে গোসল করলে শরীর দীর্ঘক্ষণ ঠান্ডা থাকবে 

এসএকেওয়াই