আইন-আদালত

সুপ্রিম কোর্ট সচিবালয়ের অবকাঠামো যেন সরানো না হয়, আশা হাইকোর্টের

বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায় নিয়ে আপিল সর্ব্বোচ আদালতে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ সংক্রান্ত রিট শুনানি মুলতবি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সুপ্রিম কোর্ট সচিবালয়ের অবকাঠামো যেভাবে আছে, সেভাবে রাখতে সরকারের কাছে প্রত্যাশা ব্যক্ত করেছেন আদালত।

Advertisement

সোমবার (২০ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই প্রত্যাশা ব্যক্ত করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। সঙ্গে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল জিয়াউর রহমান।

আরও পড়ুনসুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ সংসদে রহিত করায় বিচারাঙ্গনে হতাশাঅন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন সংসদে, বাতিল হচ্ছে ১৬টিসুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতসহ ১২ বিল পাসসংসদে বিরোধীদলের আপত্তি সত্ত্বেও সুপ্রিম কোর্ট অধ্যাদেশ রহিত

Advertisement

রাষ্ট্রপক্ষ আপিল করবে, রিটের শুনানি আপাতত মুলতবি

সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) আইন চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম চলমান রাখার জন্য স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশনা চেয়ে রিটের শুনানি আপাতত মুলতবি হয়েছে।  হাইকোর্ট বেঞ্চের সোমবারের কার্যতালিকায় (কজলিস্টে) রিটটি শুনানির জন্য ওঠে।

এর আগে রিটের শুনানি থাকায় মধ্যাহ্নবিরতির পর গণমাধ্যমকর্মীরা আদালতকক্ষে প্রবেশ করেন। আড়াইটার দিকে গণমাধ্যমকর্মীদের কক্ষে না থাকতে বলা হয়। পরে গণমাধ্যমকর্মীরা বেরিয়ে যান।

শুনানির পর নিজ কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল সাংবাদিকদের বলেছেন, হাইকোর্টের এর আগের যে রায়ের পর সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা করা হয়েছিল, সেটি চূড়ান্ত নিষ্পত্তি হওয়া রায় নয়। কারণ, রায়ে সংবিধানের ১০৩ অনুচ্ছেদ অনুসারে সার্টিফিকেট দেওয়া হয়েছে। এর অর্থ সেটি আপিল বিভাগে সরাসরি আপিল হিসেবে চূড়ান্ত নিষ্পত্তি হবে।

আরও পড়ুন২ অধ্যাদেশ বাতিল ও আরেকটি স্থগিতের সুপারিশে ক্ষুব্ধ-হতাশ টিআইবিআজ বিচার বিভাগের ইতিহাসে কালো দিন: শিশির মনিরবাতিল অধ্যাদেশগুলো যাচাই-বাছাই হবে, বিরোধীদল ‘বিভ্রান্তি ছড়াচ্ছে’সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল করা হবে

Advertisement

রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘আদালতে বলেছি, যেহেতু বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এবং আপিল দায়ের প্রক্রিয়াধীন, সুতরাং ওটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এই রিটের শুনানি করা সমীচীন হবে কি না।…যত দ্রুত সম্ভব পূর্বের রায়টির বিরুদ্ধে আপিল দায়ের করব।’

রিট আবেদনকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, প্রাথমিক শুনানি হয়েছে। রাষ্ট্রপক্ষ বলেছে, আগামীকালের মধ্যে আপিল করবে। তখন আদালত বলেছেন, ‘রিটটি কার্যতালিকায় থাকবে। ওটার (আপিল) কী হচ্ছে, দেখে আসেন।’

সাত আইনজীবীর করা ওই রিটের প্রার্থনায় দেখা যায়, সুপ্রিম কোর্ট সচিবালয় (রহিতকরণ) আইন, ২০২৬ কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। রুল হলে বিচারাধীন অবস্থায় গত বছরের ১১ ডিসেম্বর হতে শুরু হওয়া সচিবালয়ের কার্যক্রম চলমান রাখতে স্থিতাবস্থা বজায় রাখতে বিবাদীদের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে রিটে বিবাদী করা হয়েছে।

এফএইচ/এমএমএআর